চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধান চায় যুক্তরাজ্য

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৩৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
বাংলাদেশ
A A

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চাই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যু এখন আন্তর্জাতিক। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একাত্ম হয়ে বৃটিশ সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে।

“মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নয়, শান্তিপূর্ণ আলোচনায় এর সমাধান চাই আমরা। একটু সময়ক্ষেপণ হলেও, আন্তরিকভাবে নাগরিক সম্মান দিয়েই যেন প্রত্যাবাসন হয় এটিই কাম্য।”

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত এক ব্রিফিংকালে এসব কথা বলেন মার্ক ফিল্ড।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দুয়েকটি ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পরে সেখান থেকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার স্বাস্থ্যকেন্দ্র, ত্রাণকেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Reneta

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, ক্যাম্পে পৌঁছে বৃটিশ প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। বেশ কয়েক জন নির্যাতিত নারীর সঙ্গেও কথা বলেন। এসময় রোহিঙ্গা নারী-পুরুষের মুখে তাদের ওপর মিয়ানমারে চলা নির্যাতনের কথা শোনেন।

“তিনি রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবেন কিনা জানতে চান। এর জবাবে রোহিঙ্গারা বলেন, তারা তাদের অধিকারসহ সব কিছু ফিরে পেলে এবং নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিক কোনও সংস্থার মাধ্যমে নিশ্চিত করা গেলে মিয়ানমারে ফিরে যাবেন।”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকালে তিনি ক্যাম্প থেকে ফিরে একটি হোটেলে রাত যাপন শেষে আগামীকাল রবিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন।

শুক্রবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন মার্ক ফিল্ড ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ামার্ক ফিল্ডমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT