চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান কাঁদলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান
(ছবি : সংগৃহীত)

শাকিব খান (ছবি : সংগৃহীত)

‘পুরোটা গেম। চক্রান্ত। আমাকে ডুবানোর জন্য। আমার ছেলেকে আমি এভাবে দেখব, কোনোদিন ভাবিনি। আমার আব্রাহামকে এভাবে দেখব, ভাবিনি।’ এই বলে কাঁদতে শুরু করেন শাকিব খান। আজ মঙ্গলবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে সরাসরি কথা বলা হয়।

অপু বিশ্বাস অভিযোগ করেন, যখন তার সন্তান আসার প্রক্রিয়া শুরু হয়, তখন থেকেই শাকিব খান তার কাছ থেকে দূরে সরে যায়। তাদের মধ্যে এখন স্বাভাবিক কোনো দাম্পত্যজীবন নেই।

এই অভিযোগের প্রেক্ষিতে শাকিব খান বলেন, ‘অপু মিথ্যাচার করছে। মিথ্যাচারের লিমিট থাকা উচিত।’

কিন্তু কেন তাদের স্বাভাবিক দাম্পত্যজীবনের ব্যাঘাত ঘটেছে, বারবার তাকে এই প্রশ্ন করা হলে শাকিব খান বলেন, ‘সংসারে অনেক কিছুই থাকে, যা বাইরে বলা যায় না।’

শাকিব খান অপুর বিরুদ্ধে অভিযোগ করেন, ‘আজ সকালে ফোন দিয়ে অপু বলেছে, “রংবাজ” ছবিতে তাঁকে নিতে হবে। তা না হলে সে প্রেস কনফারেন্স করবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘সারা জীবন তো চাকরের মতো খেটে গেলাম। যখন যা বলেছে, তা–ই শুনেছি। যাকে বাদ দিতে বলেছে, বাদ দিয়েছি। আর কত!’

Reneta

শাকিব বলেন, ‘অপু এখন আমার বিরোধী পক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমাকে ডোবানোর চক্রান্ত করছে। গতকাল সোমবার বিকালে “অপুর সংসার” নামে একটি ছবির এন্ট্রি হয়েছে। এটি আমার বিরোধী পক্ষরা অপুকে সঙ্গে নিয়ে তৈরি করছে।’

এরপর তার ছেলের কথা বলে কাঁদতে শুরু করেন শাকিব খান।

গতকাল সোমবার বিকালে একটি বেসরকারি টিভি চ্যানেলে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে লাইভ অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা

মে ৩, ২০২৬

গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT