চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিবের কথায় মনে হচ্ছিল, আমি তার আপন বড়ভাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

সিংগাপুরে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা ও সাংসদ ফারুকের খোঁজখবর রাখছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। ক’দিন আগে মুঠোফোনে ফারুকের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান ও।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন ‘লাঠিয়াল’ খ্যাত অভিনেতা ফারুক।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে টানা ২১ দিনের চিকিৎসা শেষে ২ অক্টোবর স্ত্রীসহ সেখানকার হোটেলে ওঠেন ফারুক।

তিনি বলেন, ‘দুই দিন পর পর চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। যেভাবে চিকিৎসা চলছে, তাতে আশা করছি এ মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারব। টিবি রোগ ছাড়া রক্তে সামান্য সমস্যা আছে। এর মধ্যে তা সেরে যাবে বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।’

ফারুক জানান, দেশ থেকে তার অনেক অনুজরা ফোন করে তার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে শাকিবের খোঁজখবর নেয়ায় আবেগ আপ্লুত হয়েছেন চলচ্চিত্রের প্রবীন এই মানুষটি।

ফারুক বলেন, তিনদিন আগে শাকিব আমাকে ফোন করেছিল। অনেকক্ষণ ধরে কথা বলেছে। আমরা ফোনের মধ্যে একটা আড্ডাতে ছিলাম। আমাদের মধ্যে কত কী যে আলাপ হলো! আমি জানি, করোনার মধ্যেও সে ইন্ডাস্ট্রির কথা ভেবে রিস্ক নিয়ে কাজে নেমেছে। সে আবারও তার সাহস দেখিয়েছে। শাকিবের কথায় মনে হচ্ছিল তার আপন বড়ভাই আমি, এরকমভাবে আমার খোঁজখবর নিচ্ছিল।

তিনি বলেন, শাকিব বারবার জিজ্ঞেস করল, আমার কোনো কিছু লাগবে কিনা! ছোট ভাইকে বলেছি, তুমি আমার ভীষণ ভালোবাসার মানুষ, আমার জন্য শুধু দোয়া করো। দেশে ফিরে এসে অনেক বিষয়ে আলাপ আছে। তোমাকে আরও অনেক কাজ করতে হবে। এই ইন্ডাস্ট্রিকে তোমার কাজ দিয়ে আরও সমৃদ্ধ করতে হবে। তোমার সাথে আমি সবসময় আছি।

ট্যাগ: ফারুকমিয়া ভাইলিড বিনোদনশাকিবসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমলো

পরবর্তী

প্রবৃদ্ধিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

পরবর্তী

প্রবৃদ্ধিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

লাশ পরিবহনের ফ্রিজার বক্স থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT