চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শহীদ আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন চেতনা থেকে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
শিল্প সাহিত্য
A A
আলতাফ মাহমুদ

‘কালজয়ী সুরকার আলতাফ মাহমুদ চেতনা থেকে মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন। তাই পাকিস্তানি বাহিনী ফ্যানের সাথে ঝুলিয়ে গায়ে সিগারেটের ছ্যাক দিলেও তিনি মুক্তিযোদ্ধাদের নাম বলেননি।’

‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ গ্রহণকালে একথা বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

বৃহস্পতিবার কালজয়ী এ সুরকারের অন্তর্ধান দিবস উপলক্ষে ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’র আয়োজনে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ প্রদান করা হয়। এ বছর সৈয়দ হাসান ইমাম ও ফেরদৈসী মজুমদার এ পদক লাভ করেন।

সৈয়দ হাসান ইমাম বলেন, অনেকে অনেক কারণে মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিল। কেউ ঘৃণা থেকে, কেউ ক্ষোভ থেকে, কেউ আত্মরক্ষার্থে। আলতাফ মাহমুদ যুক্ত হয়েছিলেন চেতনা থেকে। মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনাকেই ধারণ করেছেন তিনি।

ফেরদৈসী মজুমদার বলেন, আলতাফ মাহমুদের সুর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। একটি গানের সুর দিয়েই তিনি অমরত্ম লাভ করেছেন।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জায়া সারা আরা মাহমুদ।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে আলী জাকের বলেন, আলতাফ মাহমুদ শুধু শিল্পী সত্ত্বাকে লালন করেই আয়েশি জীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি আয়েশী নয়, বেছে নিয়েছিলেন সংগ্রামী জীবন। আমৃত্যু এই জীবনকেই ভালোবেসেছেন। এখানেই তার বিশেষত্ব।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন ২০০৫ সালে গঠিত হয়। এরপর থেকে প্রতিবছর আলতাফ মাহমুদ পদক দেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতাফ মাহমুদশহীদ আলতাফ মাহমুদ পদকসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT