চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শর্তে’র অজুহাতে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার পেছালো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
সিরিয়া-সেনা প্রত্যাহার-আইএস-ডোনাল্ড ট্রাম্প

কিছু ‘শর্ত’ পূরণ হলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এর মধ্য দিয়ে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও পেছানোর ইঙ্গিত পাওয়া গেল।

ইসরায়েল ও তুরস্ক সফরে গিয়ে বোল্টন বলেন, উত্তর সিরিয়ায় কুর্দিরা নিরাপদ থাকবে, তুরস্কের কাছ থেকে এ নিশ্চয়তা চান তিনি।

শুধু তাই নয়, তিনি বলেন, সিরিয়ায় থাকা অবশিষ্ট কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাও পুরোপুরি নির্মূল চায় যুক্তরাষ্ট্র। এসব শর্ত পূরণ হলেই দেশটি থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে।

Banglabid

গত ১৯ ডিসেম্বর সিরিয়ায় অবস্থানরত প্রায় দু’হাজার সেনা সদস্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে নিজ প্রশাসনে তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই সময় ঘোষণায় আইএস ‘হেরে গেছে’ উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, ‘তারা ফিরে আসবে এবং তারা এখনই ফিরে আসবে।’

১৯ তারিখে প্রেসিডেন্টের এ ঘোষণার পর সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন আমেরিকান সেনাদলকে সিরিয়া ছাড়ার জন্য ৩০ দিন সময় দেয়া হয়েছে।

Reneta

কিন্তু গত রোববারই মার্কিন প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড ত্যাগের আগেই সুর পাল্টে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বলেছি আমরা অবশ্যই আমাদের সেনাদল সরিয়ে নেবো। কিন্তু খুব দ্রুত সরিয়ে নেবো তা তো বলিনি।’

‘আমরা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছি… কিন্তু ততক্ষণ পুরোপুরি প্রত্যাহার করব না যতক্ষণ আইএস নির্মূল না হচ্ছে,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস-সিরিয়াডোনাল্ড ট্রাম্পমার্কিন সেনাযুক্তরাষ্ট্রসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম মারা গেছেন

পরবর্তী

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ভারতের দুঃসাধ্য সাধন

পরবর্তী

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ভারতের দুঃসাধ্য সাধন

গোল্ডেন গ্লোব ২০১৯: বোহেমিয়ান রাপসডি এবং লেডি গাগার জয়জয়কার

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT