চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপিং করলেই মিলছে উপহার

রোকসানা আমিন রোকসানা আমিন
৮:০৬ অপরাহ্ণ ২৯, জুন ২০১৬
অন্যান্য
A A

ঈদ উৎসবকে কেন্দ্র করে জমজমাট রাজধানীর ব্যস্ততম শপিং মল বসুন্ধরা সিটি। এরই মধ্যে চাঁদরাত পর্যন্ত ক্রেতা সাধারণের জন্যে বসুন্ধরা সিটি শপিং মলে চলছে ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড উৎসব-২০১৬। এক ঘষাতেই দারুণ ঈদ, শ্লোগান নিয়ে স্ক্র্যাচ কার্ডে প্রায় দুই কোটি টাকার উপহার রেখেছে বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ।  

রাজধানীর ব্যস্ততম শপিং মল কারওয়ান বাজারের বসুন্ধরা সিটি। শুধু কেনাকাটার জন্যে নয়, এখন ক্রেতা, দর্শনার্থীদের জন্যে অন্যতম বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই শপিং মল।

ঈদের বাজারে রাজধানীর অন্য শপিং মলের তুলনায় বসুন্ধরায় ক্রেতা সমাগম তুলনামূলকভাবে বেশি। তার কারণ হিসেবে ক্রেতা দর্শনার্থীদের স্বাচ্ছন্দের বিষয়টি তুলে ধরলেন বিপণন প্রধান।

Banglabid

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং এম. এম. জসীমউদ্দীন বলেন, আমাদের যেসব ইতিবাচক কার্যক্রম রয়েছে তা মানুষ অত্যন্ত ভালোভাবে নিয়েছে। আর সবচেয়ে ভালোভাবে নিয়েছে স্বচ্ছতাকে। গবেষণা করে দেখেছি এখানে ক্রেতারা কেনাকাটা করতে স্বচ্ছন্দ বোধ করে এবং আমাদের সঙ্গে তাদের সংহতিটাও ভালো। আমরা খেয়াল রেখেছি যে এখানে যা কিছু আছে তা উপযোগী কিনা এবং সেসব জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। 

ক্রেতার জন্যে বরাবরের মতো এবারও ঈদ উৎসবে কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডে গাড়ি, মটরবাইক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আইটেম থাকছে ক্রেতার জন্য। ৫’শ টাকার কেনাকাটা করলেই প্রতিদিন ৮০০ ক্রেতার কাছে যাচ্ছে এসব গিফট। 

পাঞ্জাবী কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে মোবাইল পেয়ে এক ক্রেতা জানালেন এসব উপহার তাদের জন্য বাড়তি পাওনা। কেনাকাটাও করা হলো আবার গিফটও পাওয়া হলো। 

Reneta

এছাড়া ঈদে ক্রেতার কেনাকাটায় দোকানগুলোও দিচ্ছে স্পেশাল অফারসহ ডিসকাউন্ট।

রঙ বাংলাদেশের আউটলেট ম্যানেজার জাহাঙ্গীর আলম হীরা বলেন, প্রত্যেকটা ব্যাংকের সঙ্গে ডিসকাউন্ট অফার আছে, মোবাইল কোম্পানীর সঙ্গে আছে আর বসুন্ধরা কোম্পানীর পক্ষ থেকে র‌্যাফেল ড্রর আয়োজনও তো আছে। 

মিতুয়া ফ্যাশনের চেয়্যারম্যান তামিমা শামস মিতুয়া বলেন, এখানে যে পরিমাণ বৈচিত্র ও নতুনত্ব আছে এবং এত সংখ্যক বিপনী বিতান আছে যে ক্রেতারা সবকিছু একই জায়গায় একসাথে পাচ্ছে। এবং সেটা সুলভ মূল্যে। 

গতবছর এই মলে ক্রেতার উপস্থিতি ছিল  ৫৫ লাখ। ঈদকে কেন্দ্র করে এবার রোজায় চাঁদরাত পর্যন্ত ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ৮০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ বাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল হবে ঢাকার বাইরে

পরবর্তী

‘গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশের বিচার হবে’

পরবর্তী

‘গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশের বিচার হবে’

তুরস্ক জুড়ে শোকের ছায়া

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT