চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন নারায়ণগঞ্জের মেয়র আইভী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১১:০২ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ, রাজনীতি
A A

শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুননির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। অন্যায়, হত্যা, শঙ্কামুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে আগের মতোই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন নতুন মেয়র।

প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সিটি কর্পোরেশনে নির্বাচিত নতুন ৩৬ জন কাউন্সিলরের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তার প্রতি আস্থা রাখায় নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জের জনগণের প্রতি। বলেন, যেখানে অন্যায় হবে সেখানে আইভী আইভীর মতো করেই প্রতিবাদ করবে। আর সরকারের সুষ্ঠু নির্বাচনের মতো নারায়ণগঞ্জের মানুষও সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছে। তাই তারা যেন শান্তিতে থাকতে পারে সেই দায়িত্ব বর্তায়। নারায়ণগঞ্জের মানুষের মতো আইভীও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।

Banglabid

একটি উন্নত নগর গড়ে তুলতে বিগত সময়ে শুরু করা কাজ শেষ করে নতুন পরিকল্পনার কথাও জানান মেয়র। বলেন, মানুষ উন্নয়ন চায়, কাজ চায়। মানুষ শীতলক্ষ্যা ব্রিজ দেখতে চায়, নারায়ণগঞ্জকে সবুজ শহর হিসেবে দেখতে চায়। সেই কাজগুলোই আমি করবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ৫০ বছরের ভিশন আছে। সেখান থেকে যেসব কাজ দ্রুত করা সম্ভব, যেমন এখন আমাদের ডাম্পিং স্পট নাই, ময়লা আবর্জনা আমাদের একটি বড় সমস্যা, ব্রিজের সমস্যাটি বড় সমস্যা, ট্রাফিক জ্যাম সিটি কর্পোরেশনের কাজ না হলেও ট্রাফিক বিভাগকে সহযোগিতা করতে হবে, এসব সমস্যার সমাধানে কাজ করবো।

বড় রাজনৈতিক দলে সমস্যা থাকবে উল্লেখ করে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান নারায়ণগঞ্জবাসীকে নতুন দিনের স্বপ্ন দেখানো মেয়র।

উৎসব মুখর ভোট উৎসবের মাধ্যমে ২২ ডিসেম্বর টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী।

Reneta

নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পান ৯৬ হাজার ৪৪ ভোট।

সেই হিসেবে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেতন-ভাতা বঞ্চিত করায় দৈনিক জনতার সম্পাদক ও ব্যবস্থাপক গ্রেফতার

পরবর্তী

গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

পরবর্তী

গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

ফিলিস্তিনি হত্যায় ইসরাইলি সেনা দোষী সাব্যস্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT