বিনোদন

শপথ নিলেন চিত্রনায়িকা অঞ্জনা

চিত্রনায়িকা অঞ্জনা শপথ গ্রহণের সময় উপস্থিত হন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা অঞ্জনা শপথ গ্রহণের সময় তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে উপস্থিত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন, নিপুণ নাকি জায়েদ খান? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এরইমধ্যে এবার শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে নির্বাচিত চিত্রনায়িকা অঞ্জনা।

বুধবার সন্ধ্যার পর এফডিসিতে অঞ্জনাকে শপথ পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তার পাশে দেখা গেছে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ, কেয়া সহ অনেককেই।

অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।’

কাঞ্চন বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করবো তারা শিগগির শপথ গ্রহণ করবেন। আমরা এখনও কার্যকরী কমিটির সভা করিনি, আশা করছি ৭ দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা করবো। যারা যারা নির্বাচিত হয়েছেন, সেই সভায় সবাইকে দাওয়াত দেয়া হবে।’

নির্বাচিতদের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে সভাপতি বলেন, ‘সমিতিকে ইনফর্ম না করে পর পর তিনটি সভায় কারো অনুপস্থিতি যদি থাকে, তাহলে গঠনতন্ত্র অনুযায়ি সয়ংক্রিয়ভাবে তার কার্যকরী সদস্য পদ বাতিল বলে গন্য হবে।’

সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে এরআগে শপথ নিয়েছিলেন ১১ জন সদস্য। তবে তাতে অংশ নেয়নি ২৮ জানুয়ারির এ নির্বাচনে জয়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কেউ-ই।

কারণ হিসেবে জানা গিয়েছিল, সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়া এবং জায়েদ খান তার চেয়ার ফিরে না পাওয়ায় কেউ-ই আপাতত শপথ নিতে চান না। তবে ব্যতিক্রম হিসেবে তাদের প্যানেল থেকে শপথ নিলেন অঞ্জনা।

বিষয়:অঞ্জনা অভিনয় ইলিয়াস কাঞ্চন চিত্রনায়িকা জায়েদ মিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…