রাজনীতি

শপথ নিচ্ছেন বগুড়া-৬ আসনের বিএনপি সংসদ সদস্য সিরাজ

শপথ নিচ্ছেন বগুড়া-৬ আসনের বিএনপি সংসদ সদস্য সিরাজ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ শপথ নিচ্ছেন আজ বৃহস্পতিবার। 

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ নেবেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইন-কে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য ঘোষিত ওই আসনটিতে গত ২৪ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাসে কোনও সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।

উপ-নির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী ৭ হাজার ২৭১ ভোট পান।

বিষয়:উপ-নির্বাচন বগুড়া-৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…