জনপদ

গৌরনদীতে আলাউদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত

আলাউদ্দিন ভূঁইয়া, গৌরনদী মেয়র নির্বাচিত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরনদীতে নির্বাচিত মেয়র আলাউদ্দিন ভূঁইয়া, তিনি একজন জনপ্রিয় নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা, হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়েও ঠেকানো গেল না জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়রপ্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়াকে।

বুধবার (২৬ জুন) বিকেলে ৯ ওয়ার্ডের ১৪ ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫ হাজার ৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া।

এর আগে ইভিএম’র মাধ্যমে বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইলফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারিকেল গাছ ও মোবাইল ফোনের প্রার্থী ছাড়া অপর দুই মেয়র প্রার্থীদের মধ্যে সিকদার সফিকুর রহমান রেজাউল চামচ মার্কা নিয়ে পেয়েছেন ৪৬৬ ভোট। অপর প্রার্থী মফিজুর রহমান মিলন জগ মার্কা নিয়ে পেয়েছেন ২২৪ ভোট।

বিষয়:উপ-নির্বাচন গৌরনদী পৌরসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…