চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

শনিবার (০৯ মার্চ) ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৩১টি স্থানে ভোট হয়েছে।  বেশিরভাগই উপ-নির্বাচন। ময়মনসিংহ সিটিতে পূর্ণাঙ্গ এবং কুমিল্লা সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন হয়েছে। সকাল ৮টায় নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করতে নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে।  নির্বাচনে প্রভাব খাটানো ও হস্তক্ষেপের কোনো অভিযোগ আমরা পাইনি জানান তিনি। সিইসি আরো বলেন, কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয়নি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন,  অনেক সময় ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এ কাজ করেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাইনি। কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে জানান তিনি।

Reneta

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহে ৪৯ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি বেশি থাকায় বিকেল চারটার পরও  সেখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে।

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এখানে  অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনোকিছু বন্ধ হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপ-নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারময়মনসিংহ সিটি ও কুমিল্লা সিটিসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT