চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাযা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
আনিসুল হক

আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের নামাজে জানাজা শনিবার বাদ আসর (বিকেল ৪টায়) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আব্দুন নূর তুষার।

আনিসুল হকের চিকিৎসার বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চত করেছেন।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন: ‘‘বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আমি গভীর দু:খের সাথে সকলকে পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি যে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র , নন্দিত টেলিভিশন ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান জনাব আনিসুল হক, আজ ৩০ নভেম্বর ২০১৭, লন্ডন সময় ৪:২৩ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১০:২৩ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

তাঁর পাশে সেই সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী , পুত্র ও কন্যাদ্বয় । তাঁর মরদেহ শনিবার সকাল ১১:৪০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় আনা হবে।

ঢাকা সহ সারা দেশে তার সকল শুভান্যুধায়ী, গুনগ্রাহী যারা তার জন্য দোয়া করেছেন, সকল গণমাধ্যমকর্মী ও তার স্বজনদের আমরা তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দোয়া করবেন যাতে তিনি জান্নাতবাসী হন।”

শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার নামাজে জানাজা শেষে শনিবার বেলা ১১টা ৪০মিনিটে আনিসুল হকের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকায় আনা হবে। একই দিন বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Reneta

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদায় নায়ক

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় এখনও মিলবে মুক্তিযুদ্ধের স্মৃতি

পরবর্তী
গ্যাসসাগর গেটবুক, গ্যাসসাগর প্রবেশদ্বার, গেটের উপরে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় এখনও মিলবে মুক্তিযুদ্ধের স্মৃতি

স্মারক ভবনটির উপরে বাংলাদেশের পতাকা উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার মহাকাব্যের সঙ্গে যে শহরের পরিচয় ইতিহাসে বাঁধা

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT