চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৭ বছর দখলে থাকা ট্রাকস্ট্যান্ড ২ দিনে দখলমুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A

৬৭ বছর ধরে পরিবহন মালিকদের দখলে থাকা সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলগেইট পর্যন্ত তেজগাঁও ট্রাকস্ট্যান্ডটি মাত্র দুই দিনে দখলমুক্ত করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। এটি সম্ভব হয়েছে তার কৌশল ও সহজ সমন্বয়ের ফলে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংগঠনটির সাবেক সভাপতি ও প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণ সভায় এ কথা জানান বাংলাদেশ ট্রাক-ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তুম আলী খান।

আনিসুল হকের স্মৃতিচারণ করে তিনি বলেন, গত ৬৭ বছর ধরে তেজগাঁ ট্রাকস্ট্যান্ডসংলগ্ন সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত-এই সড়কটি ট্রাক-ভ্যান মালিকরা ব্যবহার করে আসছিল। যদিও এটি সরকারি রাস্তা।

তিনি বলেন, ‘আনিসুল হক মেয়র হওয়ার পর আমাকে ডেকে নিলেন তার অফিসে। বললেন, আপনারা যে সড়কটি ট্রাক-ভ্যান রেখে বন্ধ করে দিয়েছেন এতে জনগণের চলাচলে বিঘ্ন হচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। এই সড়কটি ছেড়ে দিতে হবে। তার কথায় যুক্তি থাকায় আমি বেশি কিছু বলতে পারিনি। যদিও ওই সময় মালিক-শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশনের কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল।

তবে শান্তনার বিষয় হলো দীর্ঘ ৬৭ বছর ধরে কেউ এই সড়কটি দখলমুক্ত করতে না পারলেও এই অসাধ্য কাজটি মাত্র দুই দিনেই দখলমুক্ত করে গেছেন মেয়র আনিসুল হক। তিনি কৌশলে ও সহজ সমন্বয়ের মাধ্যমে এর সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

স্মরণ সভায় বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, আনিসুল হক ছিলেন অসাধারণ। তিনি সব ক্ষেত্রে এর দৃষ্টান্ত রেখে গেছেন।

Reneta

তিনি বলেন, আনিসুল হক দুইটা বড় কাজ করে গেছেন তিনি পরবর্তী সময়ের মেয়রের জন্য।

এক. প্রায় সব সেক্টরে সবার সাথে যোগাযোগ করে দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে গেছেন।

দুই. চিহ্নিত ওই সমস্যাগুলো সমাধানের জন্য পরবর্তী সময়ের মেয়রের উপর দায়িত্ব দিয়ে গেছেন। তবে এগুলো সমাধান করা কিছুটা কঠিনই হবে।

আনিসুল হকের ব্যক্তি জীবন স্মরণ করে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আনিসুল হক ছিলেন, বিনয়ী, নম্র, সাহসী মানুষ। আমাকে এফবিসিসিআইয়ের নির্বাচন করার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন তিনি।

শফিউল ইসলাম বলেন, আনিসুল হক শত্রুর সাথেও হেসে হেসে কথা বলতেন। সহজে আপস করতে পারতেন সবকিছু। তিনি আজ না থাকলেও তার কর্ম আমাদের মাঝে রয়েছে। এগুলোতে আমরা তাঁকে খুজে পাই।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আনিসুল যা করতে চেয়েছেন তা করে সফল হয়েছেন। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তিনি আমাদের মাঝে আছেন, থাকবেন। তার পরিবার যেন ভালভাবে বাকি জীবন কাটাতে পারে সেই দোয়া করি।

বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, আনিসুল যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করেছেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ অনোক নতুন কিছু পেত।

আনিসুল হকের ছোট ভাই ও সাবেক সেনাপ্রধান শফিউল হক বলেন, সবার কাছে দোয়া চাই তিনি (আনিসুল হক) যেন জান্নাতবাসী হন। তার উদ্যোগগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং তার স্মৃতিগুলো যেন ধরে রাখতে পারি সেই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে শুরু থেকেই ভারাক্রান্ত ছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তিনি বলেন, স্মৃতিচারণ আসলেই খুব কষ্টের। ব্যবসায়ী হলেই চালাক হতে হবে এমন নয়। আনিসুল ছিলেন সহজ নম্র ধরনের ব্যবসায়ী। তিনি কখনও কারো বদনাম করেননি।

অনুষ্ঠানে আরো স্মৃতিচারণ করে আরো বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর কয়েকজন সাবেক সভাপতি, আনিসুল হকের ছেলে নাভিদুল হক প্রমুখ।

স্মরণ সভা শেষে আনিসুল হকের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজিএমইএমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT