‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’শীর্ষক সেমিনার আয়োজন করেছে বিএনপি। ১৩ মে শনিবার দিনব্যাপী রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে শিক্ষা নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, দুটি সেশনে সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল দশটায় প্রথম সেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সেশনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারছেন না।
দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শায়রুল কবির খান জানান, পুরো সেমিনারে শিক্ষাব্যবস্থা নিয়ে ৫টি প্রবন্ধ পাঠ হবে।
এই নিবন্ধগুলো উপস্থাপন করবেন, ড. মাহবুব উল্লাহ, ড. আ.ফ.ম ইউসূফ হায়দার, ড. সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও ড. সাব্বির মোস্তফা।
সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম।







