শনিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’
শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’

নদীর পাশে বসে থাকা একজন ব্যক্তি, তার মাথায় পাগড়ি পরা, বন্দুকের মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলছে বিজয়ের মাস। পুরো মাসব্যাপী চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। তারই ধারাবাহিকতায় শনিবার (১৯ ডিসেম্বর) দেখানো হবে নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের আলোচিত ছবি ‘শ্যামল ছায়া’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, শনিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টা ৫মিনিটে দেখানো হবে ছবিটি।
২০০৪ সালে মুক্তি পায় হুমায়ূনের ‘শ্যামল ছায়া’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৈরি এই ছবিতে সরাসরি যুদ্ধের দৃশ্য না দেখিয়েও যুদ্ধের আবহ ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ ভাবে। ছবিটি ২০০৬ সালে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে অংশ নেয়।







