শনাক্ত ২০ কোটি ছাড়াল
করোনাভাইরাস

Healthcare workers in PPE transferring a patient on a stretcher at a medical facility during COVID-19. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস শুরুর অন্তত ১৯ মাস চলছে। আর এর মধ্যে সারাবিশ্বে এই ভাইরাস শনাক্ত হয়েছে ২০ কোটির অধিক মানুষের শরীরে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৭৩ জন মানুষ। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৫ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৫০ লাখ ৪ হাজার ৮৩৫ জন মানুষ।
করোনায় সর্বাধিক শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে ভারত ও ব্রাজিল।
যুক্তরাষ্ট্রে শনাক্ত ৩ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ১৫ জন, মৃত্যু ৬ লাখ ৩০ হাজার ৪৯৭ জনের। ভারতে শনাক্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং মারা গেছে ৪ লাখ ২৫ হাজার ৭৮৯ জন।
ব্রাজিলে ১ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৭৩ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ জন মানুষ।
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৩৯ জনের।






