ক্রিকেট

শতরান পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং অনুশীলন চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং অনুশীলন করছে, দর্শকশূন্য স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৪২ ও অধিনায়ক মুমিনুল হক ২১ রানে অপরাজিত আছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার ৯ রান করে বোল্ড হন পেসার কেমার রোচের বলে।

শুরুতে উইকেট হারালেও সাদমান ও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। প্রথম সেশনে টাইগাররা তোলে ২ উইকেটে ৬৯।

লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছু আগে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান শান্ত। তরুণ ব্যাটসম্যান করে যান ২৫ রান।

তামিম যখন আউট হন স্বাগতিকদের সংগ্রহে তখন ২৩ রান। শান্ত ফেরেন ৬৬ রানের মাথায়।

প্রায় একবছর পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। সঙ্গে চার স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান।

বিষয়:চট্টগ্রাম টেস্ট মুমিনুল হক সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…