স্পোর্টস

শততম টেস্টে আমলার শতক

শততম টেস্টে আমলার শতক

ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে শতক পাওয়ার বিরল কীর্তি গড়লেন হাশিম আমলা। গুটি কয়জনের নাম থাকা এই অর্জনের তালিকায় আজ নিজের নাম লিখিয়ে নিলেন এই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান। এই কীর্তি গড়া মাত্র অষ্টম ব্যক্তি আমলা।

তবে এই কীর্তিতে তার চেয়ে এগিয়েই রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। নিজের শততম টেস্ট ম্যাচের দুইটি ইনিংসেই যে শতকের দেখা পেয়েছিলেন এই অসি তারকা। আমলা সেই কীর্তি ছুতে পারেন কিনা তা অবশ্য সময়ই বলে দেবে।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩৮ রান। আমলা ১২৫ রানে অপরাজিত রয়েছেন। জেপি ডুমিনি ১৫৫ রান করে আউট হন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুইটিতেই জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক সাউথ আফ্রিকা। প্রথমটিতে ২০৬ ও দ্বিতীয়টিতে ২৮২ রানের বড় জয় পায় প্রোটিয়া বাহিনী।

বিষয়:হাশিম আমলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…