চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় বলে দিলেন হাশিম আমলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সদ্য সাবেক হয়ে যাওয়া এ প্রোটিয়া তারকা।

‘প্রথমত সমস্ত প্রশংসা আর ধন্যবাদ পরম করুণাময়ের প্রতি, যিনি আমাকে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এখানে খেলতে পারাটা আনন্দের এবং ভাগ্যের। দারুণ এ যাত্রায় আমি অনেককিছু শিখেছি। অসংখ্য বন্ধু হয়েছে। শিখিয়েছে ভ্রাতৃত্ববোধ।’ বিদায়বেলায় এমনটাই বলেছেন আমলা।

‘আমার বাবা-মায়ের কাছে তাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞ। তাদের ছায়ায় প্রোটিয়াদের হয়ে এতদূর আসতে পারা। আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং এজেন্ট, দল এবং সতীর্থ সকলের কাছেই আমি কৃতজ্ঞ। সবাইকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ। ভালোবাসা ও শান্তি।’

চলতি সপ্তাহে দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে হারাল সাউথ আফ্রিকান ক্রিকেট। আমলার আগে সপ্তাহের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন দেশটির সবচেয়ে সফল পেসার ডেল স্টেইন।

২০০৪ সালে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে টেস্ট অভিষেকের পর ১৫ বছরে তিন ফরম্যাটের ক্রিকেটে ১৮ হাজারেরও বেশি রান করেছেন আমলা। সাদা পোশাকে ১২৪ ম্যাচে ২৮ সেঞ্চুরিতে ৪৬.২৪ গড়ে করেছেন ৯,২৮২ রান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে তার ৩১১ রানের ইনিংসটি এখন পর্যন্ত সাউথ আফ্রিকানদের সর্বোচ্চ টেস্ট ইনিংস।

২০০৮ সালে অভিষেকের পর ওয়ানডেতেও ছিলেন সমান উজ্জ্বল। ১৮১ ওয়ানডেতে করেছেন ৮,১১৩ রান। ৪৯.৪৬ গড়ে ২৭ সেঞ্চুরিতে টেস্টের চেয়ে বরং ওয়ানডেতেই ছিলেন বেশি সপ্রতিভ।

Reneta

তবে শেষ ১২ মাসে ঠিক এই উজ্জ্বলতা খুঁজে পাওয়া যায়নি ৩৬ বয়সী ব্যাটসম্যানের মাঝে। বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। বিশ্বকাপ চলাকালীন সময়ে বাবার অসুস্থতাও ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে না পারার পেছনে ছিল অন্যতম কারণ।

শেষদিকের পারফরম্যান্স যেমনটাই বলুক না কেনো, আমলার অভিজ্ঞতা আর প্রজ্ঞার অভাবটা বেশরকম বোধ করবে সাউথ আফ্রিকান ক্রিকেট। বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে লিখেছেন, ‘তার নম্রতা সবসময়ই তাকে উঁচুতে রাখবে। একজন মানুষ কীভাবে আদর্শ জীবন-যাপন করে সেজন্য সে ছাড়া আর কেউ আমার চোখে পড়ে না। আসুন আমরা সবাই মিলে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকাহাশিম আমলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন অবরোধ না উঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা আইআরজিসির

এপ্রিল ১৯, ২০২৬

মধ্যবিত্ত জীবন নিয়ে চ্যানেল আইয়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ১৯, ২০২৬

ধামরাইয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ

এপ্রিল ১৯, ২০২৬

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

এপ্রিল ১৯, ২০২৬

চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT