চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল-অভিজ্ঞতা নিতে মুখিয়ে আমলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: চার বছর টেস্ট খেলার পর ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে অভিষেক। প্রায় একযুগ সাদা পোশাকে সাউথ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করা হাশিম আমলা বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। প্রোটিয়াদের সাবেক ব্যাটসম্যান প্রথমবার বিপিএল খেলতে এসেছেন। খুলনা টাইগার্সের হয়ে সিলেট পর্বে নামার আগে ৩৬ বছর বয়সী তারকা জানালেন, বিপিএল ঘিরে উৎসাহের কথা।

‘বাংলাদেশে আসতে বরাবরই খুব ভালো লাগে। আগেও বেশ কয়েকবার এসেছি। এখানকার আবহ ভালো। ক্রিকেটীয় সংস্কৃতি দুর্দান্ত, মাঠ সবসময়ই প্রাণবন্ত থাকে। অবসরের পর সময় ছিল অনেক। টি-টেন ক্রিকেট খেললাম। খুলনা টাইগার্সের সঙ্গে যোগাযোগ হল, তারা জানতে চাইল আমাকে পাওয়া যাবে কিনা। সৌভাগ্যবশত এখন সময়টা ফাঁকা ছিল, চলে এসেছি।’

‘আমি উপভোগ করছি। জীবনের প্রতিটি অধ্যায়ই রোমাঞ্চকর। যতটা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেজন্য কৃতজ্ঞ। এখন আরেকটি অধ্যায়। বিপিএল খেলার সুযোগ পেয়েছি। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। এবার সময় এসেছে এবং এখানে আসতে পেরে ভালো লাগছে।’

‘আমি আসতে উৎসাহী ছিলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে বিপিএল অন্যতম। এটার আলাদা স্বাদ আছে। সেই অভিজ্ঞতা নেয়ার জন্য মুখিয়ে আছি।’ যোগ করেন আমলা।

Banglabid

সিলেটে মুশফিকুর রহিম-হাশিম আমলাদের প্রথম ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ ঢাকা প্লাটুন। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে খুলনা। এক ম্যাচ বেশি খেলে সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মাশরাফী বিন মোর্ত্তজা-তামিম ইকবালদের ঢাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯বিপিএল-২০২০লিড স্পোর্টসহাশিম আমলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT