স্পোর্টস

শচীনের কল্পনায় ছিল না, বাংলাদেশ হারিয়ে দেবে

শচীনের কল্পনায় ছিল না, বাংলাদেশ হারিয়ে দেবে

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিস্মিত হয়েছিলেন শচীন টেন্ডুলকার। সম্প্রতি মুক্তি পাওয়া নিজের বায়োপিকে শচীন বলেন, ‘বাংলাদেশের কাছে আমরা হারতে পারি, এটা কল্পনাতেও ছিল না।’

তৎকালীন সময়ে দলীয় কোন্দল আর কোচ নিয়ে নানা সমস্যায় জর্জরিত ছিল ভারত। সেবার গ্রুপপর্ব থেকেই বাড়ি ফিরতে হয় তাদের। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে হেরে লজ্জার বিশ্বকাপ অধ্যায় শেষ হয় দলটির।

‘আমি বিসিসিআইকে সতর্ক করেছিলাম যে দল ভালো অবস্থানে নেই,’ মন্তব্য করে শচীন বলেন, ‘দলের সিনিয়র ক্রিকেটাররা গ্রেগ চ্যাপেলের নিয়োগ নিয়ে খুশি ছিল না।’

শচীন বলেন, ‘আমরা খেলতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা দল ছিলাম না। এমনকি বোর্ডকেও সেটা জানিয়েছিলাম।  আমি কখনো ভাবিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হারতে পারি।’

বিষয়:বাংলাদেশশচীন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…