চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কি-মেসি-সালাহরা কত ভোট পেল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে হারিয়ে এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল প্লেয়ার’ পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। ফিফা তালিকাভুক্ত দেশগুলোর অধিনায়ক, কোচ ও ক্রীড়া সাংবাদিকদের ভোটে পুরস্কার বিজয়ী নির্বাচিত হয়ে থাকেন। 

কোন পদ্ধতিতে ফিফার বর্ষসেরা পুরস্কার দেয়া হয়ে থাকে, তা নিয়ে অনেকেরই আছে কৌতূহল। একজন খেলোয়াড়ের পয়েন্ট নির্ধারিত হয় চারটি গ্রুপের ভোটের ভিত্তিতে। সবার ভোটের ওয়েট (ভার) সমান ২৫ শতাংশ। ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ, নির্ধারিত অঞ্চলের একজন বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও সমর্থকরা এই চার গ্রুপের অন্তর্ভুক্ত।

ভোটের নিয়ম অনুযায়ী ৫, ৩ ও ১ নম্বর দিয়ে আলাদাভাবে তিন ফুটবলারকে বেছে নেওয়ার সুযোগ থাকে সব ভোটারের।

Banglabid

লেভান্ডোভস্কি সমর্থকদের ভোটে তৃতীয় স্থানে থাকলেও কোচ, অধিনায়ক ও ক্রীড়া সাংবাদিকদের ভোট বেশি পাওয়ায় শেষ হাসি হেসেছেন। তিনি বিশ্বের সমর্থকদের কাছ থেকে ৩ লাখ ৫৩ হাজার ৭১৪টি ভোট পান।

কোচদের দেয়া ভোটের ভিত্তিতে তিনি ৫৩৫ নম্বর পান। অধিনায়কদের ও সাংবাদিকদের কাছ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে তার নম্বর যথাক্রমে ৫৫৫ ও ৫৮৯। সবকিছুর সমন্বয়ে তার মোট পয়েন্ট ৪৮।

পোলিশ তারকার চেয়ে সমর্থকদের দ্বিগুণ ভোট বেশি পেলেও দ্বিতীয় হন মেসি। বিশ্বের সমর্থকদের কাছ থেকে আর্জেন্টাইন মহাতারকা পান ৭ লাখ ৮ হাজার ২০৬টি ভোট।

Reneta

কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটের ভিত্তিতে তার পাওয়া নম্বর যথাক্রমে ২৫৪, ২৪৪ ও ৪০৯। সব হিসাব মিলিয়ে মেসি মোট ৪৪ পয়েন্ট পান।

তৃতীয় হওয়া মিশরের মোহাম্মদ সালাহও পুরষ্কার জয়ী লেভান্ডোভস্কির চেয়ে সমর্থকদের কাছ থেকে বেশি ভোট পেয়েছেন। সমর্থকদের কাছ থেকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ২৪৫টি।

কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটের ভিত্তিতে সালাহ যথাক্রমে ২৭১, ১৭৬ ও ১৮৪ নম্বর পান। লিভারপুল তারকার সব হিসাব মিলিয়ে মোট ৩৯ পয়েন্ট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোল্যান্ডফিফাবর্ষসেরাবায়ার্নভোটমেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কিসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয়বারের ইউরোপজয়ী রিয়াল কিংবদন্তি পাকো মারা গেছেন

পরবর্তী

সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

পরবর্তী

সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ডেঙ্গুতে হাসপাতালে ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT