লেবাননে ব্রাহ্মণবাড়িয়ার রাসেল নিহত

A young man wearing sunglasses, a white Adidas t-shirt, and casual jeans at an outdoor event with several people in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে মো. রাসেল (২২) নামের ব্রাহ্মণবাড়িয়ার আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে।
বিস্ফোরণের ঘটনায় তার বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ নিয়ে জেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়া জানান, গত প্রায় ৪ বছর আগে রাসেল লেবানন যান। সেখানে তিনি একটি তেলের পাম্পে চাকরি করতেন।
তিন ভাই, দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। রাসেলের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ দেশে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






