চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুকা মদ্রিচ: ফাইনালের ‘মাস্টার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ট্রফি জয়ের শেষ যুদ্ধে দলের অন্যতম ভরসার নাম অধিনায়ক লুকা মদ্রিচ। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা মদ্রিচ ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচেও একটি জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। কারণ ক্রোয়েট সেনাপতি যে ফাইনালের ‘মাস্টার’।

নিজে খেলেছেন এমন ১০টি ফাইনাল ম্যাচ জিতেছেন মদ্রিচ। ক্রোয়েশিয়া অধিনায়ক তার ১০টি ফাইনাল জিতেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে। এখন তিনি ১১তম শিরোপা সামনে। মোট ১৪টি ফাইনাল খেলে মাত্র চারটিতে হারের স্বাদ পেয়েছেন।

মদ্রিচের ১০ শিরোপার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮), একটি কোপা ডেল রে (২০১৪), তিনটি ইউরোপিয়ান সুপার কাপ (২০১৪, ২০১৬, ২০১৭) এবং তিনটি ক্লাব বিশ্বকাপ (২০১৪, ২০১৬, ২০১৭)।

ফাইনাল জেতা ১০টি ম্যাচের মাত্র একটিতেই প্রথম একাদশে খেলেননি মদ্রিচ। ২০১৪ ক্লাব বিশ্বকাপে ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়া মদ্রিচ সর্বশেষ কোনো ফাইনাল হেরেছেন পাঁচ বছর আগে। ২০১৩ সালে কোপা ডেল রের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ।

ফাইনালে একটা জায়গায় হয়তো একটু শঙ্কায় থাকবেন মদ্রিচ। ১৪টি ফাইনাল খেলে একটিতেও যে গোল করতে পারেননি তিনি। তবে ফ্রান্সের বিরুদ্ধে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানোর সঙ্গে ফাইনালে গোল করারও সুযোগ থাকছে মদ্রিচের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT