চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুকাস মৌরা’র হ্যাটট্রিক, পগবার জোড়া গোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চলতি সপ্তাহে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই রীতিমতো জমিয়ে শুরু করেছে টটেনহ্যাম হটস্পার। সপ্তাহের শেষে ঘরোয়া লিগেও অব্যাহত তাদের সেই ফর্ম। লিগে ইতিমধ্যেই অবনমন হয়ে যাওয়া হাডার্সফিল্ডকে ঘরের মাঠে চূর্ণ করেছে তারা। সৌজন্যে লুকাস মৌরা। হ্যাটট্রিক করেছেন তিনি। দল জিতেছে ৪-০ গোলে।

চ্যাম্পিয়ন্স লিগে চোট পাওয়ার ফলে দলে ছিলেন না তারকা ফুটবলার হ্যারি কেন। কিন্তু তাতে কোনো অসুবিধাই হয়নি টটেনহ্যামের। শুরুর আধাঘণ্টার মধ্যেই গোল পায় টটেনহম্যান। ২৪ মিনিটে দলকে লিড এনে দেন কেনিয়ান মিডফিল্ডার ভিক্টর ওয়ানিয়ামা। এরপর ২৭, ৮৭ ও ৯০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা লুকাস মৌরা।

এই জয় পেয়ে প্রথম চারের লড়াইয়ে নিজেদের স্থান আরও কিছুটা মজবুত করেছে তারা।

অন্যদিকে ঘরের মাঠে পল পগবার জোড়া পেনাল্টিতে ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রথম চারের লড়াই জমিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের জয় ২-১ গোলে।

এই জয়ের পর ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানইউ। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT