প্রবাস সংবাদ

ফিলিপিন্সে বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যায় একজন আটক

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে বাংলাদেশী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভাড়াটে খুনী। হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নিহত ৬০ বছর বয়সী হোসাইন আনোয়ার দেশটির প্যাসেই শহরের ডিএমডি বুটিকের মালিক। তিনি ২৬ বছর ধরে ফিলিপিন্সে ব্যবসা করছিলেন।

শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, রাতে এই বাংলাদেশি নাগরিক একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেসময় সালিক দিতুয়াল নামের ২৪ বছর বয়সী ফিলিপিন্সের নাগরিক তার মাথায় গুলি করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাড়াটে খুনি দিতুয়ালকে আটকের পর পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও অর্থায়ন করা রজবকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। গত বছর একই শহরে আরেক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়।

বিষয়:হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…