স্পোর্টস

লিডের বোঝা বাড়ছে

লিডের বোঝা বাড়ছে

মাঝে মাঝে দুই একটা উইকেট পড়ছে। কিন্তু তাতে কাজের কাজ হচ্ছে না। শ্রীলঙ্কা ঠিকই লিড বাড়িয়ে নিচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের লিড ৪২৯।

একদিকে শুভাশিস রায়। আরেকদিকে মেহেদী হাসান মিরাজ। চতুর্থদিন সকালে এভাবে শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর মাঝে একটি সুযোগও এসেছিল। সাকিব একটু তৎপরতা দেখাতে পারলে ফায়দা লুটতে পারতেন। দিনের ষষ্ট ওভারে মিরাজকে উইকেট ছেড়ে এসে তুলে মেরেছিলেন দিমুথ করুনারত্নে। কাভারের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন। শর্ট কাভারে সাকিব লাফিয়ে বল প্রায় ধরেই ফেলেন। কিন্তু বলে হাত জমাতে ব্যর্থ হন। ৭ রানে বেঁচে যান করুনারত্নে।

মিরাজ পরে দুইজনকে ফেরান। সাকিবও ফিরিয়েছেন দুইজনকে। তাসকিন একজনকে।

চতুর্থদিন ভোরে গলের আকাশে মেঘ ছিল। আবহাওয়া প্রথম তিনদিনের চেয়ে বেশ ঠাণ্ডা। পূর্বাভাস বলছে, যেকোনো সময় বৃষ্টি হতে পারে।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…