ক্রিকেট

লিটনের সেঞ্চুরির পর আফিফ-ঝড়

বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, ফিল্ডার ও বোলার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ব্যাটিং করছে, ফিল্ডার ও বোলার উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুর চাপ বাংলাদেশ সামলে নেয় লিটন দাসের ব্যাটে চেপে। অসাধারণ এক সেঞ্চুরিতে পথ দেখিয়েছেন তিনি। শেষে আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ইনিংসে বাংলাদেশ পেয়েছে ২৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

৫০ ওভারে বাংলাদেশ হারায় ৯ উইকেট। যার মধ্যে তিনটিই পড়েছে ইনিংসের ৪৯তম ওভারে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে তামিম ইকবালের দল। লিটন ১০২, আফিফ ৪৫, মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ রানের ইনিংসে ভর পৌনে তিনশয় যায় সফরকারীরা।

সেঞ্চুরির পর রানের গতি বাড়াতে চেয়েছিলেন লিটন। রিচার্ড এনগারাভাকে ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। সীমানায় ক্যাচ দিয়েছেন। ১১৪ বলে ৮ চারে ১০২ রান করে যান লিটন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন টাইগার ওপেনার তামিম। একে একে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯) ও মোসাদ্দেক হোসেনকে (৫)। ৭৪ রানে ৪ উইকেট হারানো দলকে পথ দেখায় পঞ্চম উইকেট জুটি।

লিটন ও মাহমুদউল্লাহ ৯৩ রান যোগ করার পর শেষে ক্যামিও ইনিংস খেলেন আফিফ। ৩৫ বলে একটি চার ও দুই ছক্কায় করেন ৪৫ রান। মেহেদী হাসান মিরাজ ২৫ বল খেলে করেন ২৬ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ে পেসার লুক জঙ্গুয়ে নিয়েছেন ৩ উইকেট। ‍মুজারাবানি ও এনগ্রাভা নেন ২টি করে উইকেট।

বিষয়:তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মোস্তাফিজুর রহমান লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…