ক্রিকেট

লিটনের ব্যাটে টাইগারদের প্রতিরোধ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের কাছে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ব্যাটিং করছে, উইকেটের কাছে ফিল্ডার প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রানের খাতা খোলার আগেই আউট তামিম ইকবাল। ওপেনিং পার্টনারের পর একে একে লিটন দাস দেখেছেন সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯) ও মোসাদ্দেক হোসেনকে (৫) সাজঘরে ফিরে যেতে। অবশ্য নিজে টিকে থেকে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন। সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। খেলা হয়েছে ২৮ ওভার।

লিটন ফিফটির পথে রয়েছেন। অপরাজিত আছেন ৪৬ রানে। মাহমুদউল্লাহ খেলছেন ১৩ রানে।

৭৪ রানে ৪ উইকেট হারানো পর জুটি গড়া লিটন-মাহমুদউল্লাহর ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুয়েমভাবেই শুরুতে সহায়তা পেয়েছেন পেস বোলাররা। যেটির ফায়দা ভালোই নিয়েছে স্বাগতিকরা। টস জিতে ব্রেন্ডন টেলরের ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন তারা।

বিষয়:তামিম ইকবাল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মোস্তাফিজুর রহমান লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…