চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিটনের ফ্ল্যাট’-এর মালিকের পরিচয় মিলবে শিগগির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

লিটনের ফ্ল্যাটের প্রকৃত মালিকের পরিচয় পেতে যারা উন্মুখ হয়ে আছেন, দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় আছেন, ধোঁয়াশায় আছেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে শিগগির! আসছে ঈদেই স্বচক্ষে দেখতে পারবেন কে আসলে লিটনের ফ্ল্যাটের প্রকৃত মালিক! 

লিটনের ফ্ল্যাট নিয়ে নানা গল্প প্রচলিত আছে সমাজে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এ প্রথমবার শোনা যায় ‘লিটনের ফ্ল্যাট’ শব্দযুগল। ২০০৪ সালে নির্মিত যে ছবিতে নির্মাতা দেখিয়ে ছিলেন সামাজিক সম্পর্কের অসংগতির চিত্র। এরপর থেকে ‘লিটনের ফ্ল্যাট’ নামটি মানুষের মুখে মুখে ফিরে। বিগত দিনে মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিষ ভুলে বসলেও এক যুগেরও বেশি সময় ধরে মনে রেখেছে ‘লিটনের ফ্ল্যাট’কে! কিন্তু এবার সময় হয়েছে লিটনের ফ্ল্যাটের মালিকের পরিচয় জানারও!

হ্যাঁ। যে নামটি নিয়ে অনেকে বিগত চৌদ্দ বছর ধরে শ্লেচ্ছ করছেন, ট্রল করছেন, সমালোচনা করছেন কিংবা আপন ভেবেই মনে রেখেছেন তাদের জন্যে আসছে মহা চমক! কারণ আসছে ঈদে এরকম কৌতুহল প্রবন, আলোচিত, সমালোচিত ‘লিটনের ফ্ল্যাট’-এর গল্প ও এই ফ্ল্যাটের মালিকের গল্প দেখানোর প্রস্তুতি নিচ্ছেন দুই তরুণ নির্মাতা।

Banglabid


মোস্তফা সরয়ার ফারুকীর ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ ভিন্ন গল্পের ৮ টি নাটক নিয়ে আসছে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকগুলো নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ভাই ব্রাদার্স এক্সপ্রেসের নাট্য নির্মাতারা। আর এই প্রকল্পেরই একটি নাটকের নাম ‘লিটনের গরিবি ফ্ল্যাট’। যে নাটকটি নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার।

সম্প্রতি ‘লিটনের গরিবি ফ্ল্যাট’-এর একটি প্রমো রিলিজ হয়েছে চ্যানেল আইয়ের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। প্রমোতে লিটনের ফ্ল্যাটের গল্পের আভাস দেখা যায়। কিন্তু লিটনের ফ্ল্যাটের মালিক কে সেটা প্রমোতেও পরিস্কার করেননি নির্মাতা। বোঝাই যাচ্ছে, এটা চমক হিসেবে রাখতে চাইছেন তারা।

এর আগে ‘লিটনের ফ্ল্যাট’ নিয়ে নাটক কেন?-এমন প্রশ্নে তরুণ দুই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, লিটনের ফ্ল্যাট বিষয়টাতো একটা ভাইরাল টার্ম। আবাল বৃদ্ধবনিতা সবাই এই নামের সাথে পরিচিত। কিন্তু এই লিটন কে, তাকেতো আমরা কখনো দেখিনি। তার গল্প, তার কাহিনি আমরা জানি না। ‘লিটনের গরিবি ফ্ল্যাট’-এ আমরা তার গল্পটাই দর্শককে দেখাতে চাই।

Reneta

লিটন আসলে কে? জানতে চাইলে তরুণ নির্মাতা লোটাস মজুমদার জানান, লিটন আসলে এতোদিন আমেরিকা থাকতো। সেখানে থাকতেই তার নামের ফ্ল্যাট নিয়ে আমরা যে তর্ক বিতর্ক করেছি সে দেশে আসার পর এগুলো নিয়ে তাকে নানা ক্রাইসিসের মধ্যে পড়তে দেখা যাবে। এরবেশি আপাতত বলতে চাইছি না। ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নাটকের মধ্য দিয়ে আশা করছি দর্শক লিটনকে খুঁজে পাবেন।

‘নাটকে লিটন কে?’-এমনটা আপাতত বলতে না চাইলেও প্রমোতে দেখা যায় সেখানে অভিনয় করছেন মুকিত জাকারিয়া, সোহেল খান, সামিয়া অথৈ এবং নাদের চৌধুরীর মতো অভিনেতারা। ক্লোজ-আপ নিবেদিত ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুকীভাই ব্রাদার এক্সপ্রেসমুকিত জাকারিয়ালিটনের ফ্ল্যাটলিড বিনোদনসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT