চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ‘আগের ছন্দে’ ফেরার চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ সিরিজে ছিলেন দারুণ ছন্দে। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে একচ্ছত্র দাপট দেখান লিটন দাস। সেই ফর্ম আবারও ফিরে পেতে চান বাংলাদেশ ওপেনার। করোনা বিরতি কাটিয়ে মাঠের ক্রিকেট শুরু হলে লিটনের চেষ্টা থাকবে শেষের জায়গা থেকেই শুরু করা।

‘একটা বিরতির কারণে হয়তবা ব্যাকফুটে আছি। শুধু আমি না, বোলার বলেন বা ব্যাটসম্যান, যারা একাদশে থাকবে সবাই ব্যাকফুটে থাকবে। কারণ অনেকদিনের একটা বিরতি। আগের যে সিরিজটা খেলেছি সেখানে একটা আত্মবিশ্বাস আছে অবশ্য, অতি-আত্মবিশ্বাস নেই আমার।’

‘কারণ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট, যেটা বিশ্বাস করি। এজন্য প্রতিটি বলই ফোকাস দিয়ে খেলতে হয়। চেষ্টা করছি এখানে অনুশীলনে যেন মনোযোগটা নিয়ে আসতে পারি। আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি, সেই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি যে ভালো কিছু করতে হবে, মনে হয় সম্ভব ভালো কিছু করা।’

Banglabid

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটিতেই সেঞ্চুরি করেছিলেন লিটন। যার একটি ১৭৬ রানের ইনিংস। ওয়ানডেতে যা টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। পরে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দুটিতেই পেয়েছিলেন ফিফটির দেখা। সামনে বাংলাদেশের টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে টাইগাররা খেলবে তিন টেস্টের সিরিজ। বিরতি কাটিয়ে লিটনও ফিরেছেন মাঠে।

অনুশীলনে ফিরে সোমবার প্রথম শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন টাইগাররা। পরে লিটন বললেন, ‘মিরপুরে ফিরতে পারা নিজের অনেক ভালো লাগার। অনেকদিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারছি, ব্যাটিং করতে পারছি। এটা হল সবচেয়ে বড় জিনিস, উইকেটের মধ্যে ব্যাটিং করা। এ জিনিসটা অনেক স্বস্তি দিচ্ছে যে সামনে হয়ত ক্রিকেট আছে, এবং আসলেই ক্রিকেট আছে সামনে।’

‘চেষ্টা করবো সামনে যে সিরিজটা আছে, এখান থেকে প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু করা যায়। সবমিলিয়ে এতদিন পর মাঠে এসে সবার সাথে দেখা হওয়াও ভালো লাগছে। যাদের সাথে সবসময় খেলি তাদের কাছে পাচ্ছি, কথাবার্তা শেয়ার করতে পারছি। এটায় নিজের কাছে অনেক ভালো লাগছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরবিসিবিমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ৩ লাখ ১২ হাজার ৯৯৬, মৃত ৪২৮১

পরবর্তী

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি হবে: শিল্পমন্ত্রী

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT