চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের পর্দা উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান

সুন্দরীদের সবেচেয়ে কাঙ্ক্ষিত আসর ‌‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় প্রতিযোগিতার ৬৭তম আসরে থাকবে বাংলাদেশের প্রতিযোগীও।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় নারীদের কতটুকু সম্মান দেওয়া হয় বা সুন্দরভাবে উপস্থাপন করা হয়— এমন অনেক বিতর্ক আছে। তবে নারী তার মেধা মনন ও উৎকর্ষতা দিয়ে এ বিতর্কগুলোর জবাব দিয়েছে অনেক আগেই। তাই এ আসরে অংশ নেওয়াটা আমাদের জন্য গৌরবের।’

তিনি আরও বলেন, ‘চমৎকার এই আয়োজনকে আমি স্বাগত জানাই।’

আজ ২৭ জুলাই বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয় জমকালে অনুষ্ঠান আয়োজন করে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে প্রতিষ্ঠান দুটি। এখানে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ পর্দা উন্মোচন করা হয়।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলন
‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের পর্দা উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

এখানে জানানো হয়, প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে আজ থেকে। চলবে ৫ অগস্ট পর্যন্ত। ১৮-২৭ বছর বয়সী বাংলাদেশী মেয়েরা এতে অংশ নিতে পারবেন। এমনকি তারকা শিল্পী বা দেশের কোনো প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীরাও আবেদন করতে পারবেন এতে। আর রেজিস্ট্রেশন করা যাবে www.missworldbangladesh.com ওয়েবসাইটে গিয়ে। পরবর্তী পর্ব অডিশন এবং টিভি রাউন্ড শুরু হবে সেপ্টেম্বর থেকে। বিভিন্ন পর্যায় পার হয়ে চূড়ান্ত গালা রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে এনটিভি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মত আওয়ামী লীগের কমিটি গঠন

পরবর্তী

ভারতের রান চাপার পর বিপদে শ্রীলঙ্কা

পরবর্তী
শ্রীলঙ্কা

ভারতের রান চাপার পর বিপদে শ্রীলঙ্কা

মিরাজকে সাফল্যের মন্ত্র দিয়েছেন সাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT