চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদাখে ইমরান-তিশা, ক্যামেরার সামনে তিন বছর পর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত তারকা শিল্পী ইমরানের ‘শেষ সূচনা’ ও ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের জনপ্রিয় দুই গানের মডেল হয়েছিলেন তানজিন তিশা! সেটা ২০১৪ ও ২০১৫ সালে। পরপর রিলিজ হওয়া গান দুটি দর্শকপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে ‘বলতে বলতে চলতে চলতে’ গান এবং এর মিউজিক ভিডিও ইউটিউবে রেকর্ডের মাইলফলক স্পর্শ করে। এরপর কেটে গেছে তিন বছর।

ভিডিও গানের জনপ্রিয় এই জুটিকে দেখা যায়নি কোনো কাজে। সুখবর হচ্ছে, তিন বছর পর আবার জুটি বেঁধেছেন ইমরান-তানজিন তিশা। তাদের নতুন গান ‘আমার এ মন’। গানটি লিখেছেন সময়ের ব্যস্ততম গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন গায়ক ইমরান নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

নতুন চমকে ভরপুর এই গানটি ঈদের সময় প্রকাশ পাবে গানচিলের ইউটিউব চ্যানেলে। গত ১ থেকে ৩ আগস্ট হিমালয় দ্বারা বেষ্টিত ভারতের সৌন্দর্যের আঁতুড়ঘর লাদাখে এই গানের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-খ্যাত ইমরান। তিনি এখন রয়েছেন কলকাতায়। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান তার অভিজ্ঞতার কথা।

ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে এবারের কাজটির অভিজ্ঞতা সবচেয়ে রোমাঞ্চকর! বলিউড এবং টলিউডের জনপ্রিয় তারকারা সেখানে গিয়ে শুটিং করেন। সেজন্য অনুমতিও নিতে হয়। এতদিন চলচ্চিত্রে এসব লোকেশন দেখে ভালো লাগতো। এবার নিজের ভিডিওর শুটিং করতে গিয়ে আরও মুগ্ধ হয়েছি!’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘প্রায় চার-পাঁচ ঘন্টা গাড়ি চড়ে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গিয়ে শুটিং করেছি। কিছু উঁচু জায়গায় আমাদের উঠে কাজ করতে হয়েছে। যেখানে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফলে সারাক্ষণ সঙ্গে আলাদা অক্সিজেন রাখতে হয়েছে। দু’একবার অসুস্থবোধ করছিলাম। কিন্তু ভিডিওর ফুটেজ দেখার পর মনে হয়েছে সব পরিশ্রম স্বার্থক। আজ পর্যন্ত এটা আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা।’

Reneta

‘আমার এ মন’ মিউজিক ভিডিওটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘শুটিং করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ সেখানকার আবহাওয়া অন্যরকম। সেজন্য হাসপাতালে ভর্তি হয়েছি। ইনজেকশন নিয়েছি, অক্সিজেন নিতে হয়েছে। এরপর সুস্থ হয়ে তারপর শুটিং করেছি। মেঘে ঢাকা পাহাড়ের চূড়া, পাহাড়ি রাস্তায় কাজ করেছি। দারুণ লোকেশন। চোখ জুড়িয়ে যায়। পুরোপুরি জাদুকরী অভিজ্ঞতা! ইমরান আর আমার আগের দুটি ভিডিওর চেয়েও এটি শ্রোতাদের কাছে বেশি প্রশংসিত হবে বলে আশাকরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানগানচিলচ্যানেল আই সেরাকণ্ঠতানজিন তিশাতানিম রহমান অংশুরবিউল ইসলাম জীবনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT