বিনোদন

‘লাইলী-মজনু’র পর ইমতিয়াজের চোখ রাধা-কৃষ্ণে

‘লাইলী-মজনু’র পর ইমতিয়াজের চোখ রাধা-কৃষ্ণে

কিছু কিছু প্রেমকাহিনী আছে যা সময়কে ছাড়িয়ে গেছে সর্বদা। বারবার যেগুলোকে বিভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। এমনই একটি কাজ হাতে নিয়েছেন বলিউডের নামজাদা নির্মাতা ইমতিয়াজ আলী। যিনি আধুনিকতার ছোঁয়ায় পৌরাণিক কাহিনী গুলোতে নতুনত্ব দিয়েছেন।

তার নতুন ছবির নাম ‘লাইলী-মজনু’। আধুনিক স্পর্শে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭সেপ্টেম্বর। তবে ছবিটি নিজে পরিচালনা করেননি। ছবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন তার ছোট ভাই সাজিদ আলীকে। তিনি এই ছবিটি প্রযোজনা করছেন।

আর এরই মাঝে পাওয়া গেল ইমতিয়াজ আলীর পরবর্তী ছবির ঘোষণা। যা কিনা নির্মিত হবে রাধা-কৃষ্ণের প্রেম নিয়ে!

তার পরবর্তী এই প্রজেক্ট সম্পর্কে তিনি বলেন যে, রাধা-কৃষ্ণের প্রেমের কাহিনি দ্বারা আমি সবসময়ই মুগ্ধ। হিন্দু সংস্কৃতির মধ্যে এটি অন্যতম একটি মহাকাব্য, যা সকলের কাছেই গ্রহণযোগ্য।

বিষয়:ইমতিয়াজ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…