চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাইভ ফ্রম ঢাকা’র উৎসবমুখর বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

মুক্তির পর প্রশংসা অর্জন করলেও ‘দর্শকের অভাবে’ বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেছে তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের সাড়া জাগানো বাংলা ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’।

বহু প্রতীক্ষার পর ২৯ মার্চ মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাইভ ফ্রম ঢাকা’। শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পেলেও সবাই ভেবেছিলো ছবিটি হয়তো প্রেক্ষাগৃহে অন্তত সপ্তাহ তিনেক চলবে! কিন্তু সবাইকে বিস্মিত করে দর্শক খরার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সিনেপ্লেক্সে শেষবারের মতো দেখানো হয় ছবিটি।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, পৌনে ৫টায় ‘লাইভ ফ্রম ঢাকা’ দেখতে দর্শকের উপচে পড়া ভিড়। ছবি শুরুর মিনিট দশেক আগে কোনো টিকেট অবশিষ্ট ছিলো না।ছবির দর্শকের বেশির ভাগই ছোট ও বড় পর্দার তারকা, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের সাথে সংশ্লিষ্টজন।

Banglabid

হল ভর্তি মানুষ, অথচ সিনেপ্লেক্স কর্তৃপক্ষের অভিযোগ ‘লাইভ ফ্রম ঢাকা’র দর্শক নেই! এমন  স্ববিরোধী কথায় হলের ভেতর প্রশ্ন তুলেছেন বহু দর্শক। ‘অন্তত আরেক সপ্তাহ হলে রাখতে পারতো’- নিজেদের মধ্যে এমন কথা চালাচালি করতেও শোনা গেছে অনেককে।

তবে শেষ শোতে হল ভরতি দর্শকের কারণ কিছুটা জানা গেল কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলে। জানা যায়, তারা প্রায় সবাই ভেবেছিলেন ‘লাইভ ফ্রম ঢাকা’ আরো অন্তত সপ্তাহ দুয়েক প্রেক্ষাগৃহে থাকবে। ব্যস্ততার ফাঁকে সময় বের করে কোনো একদিন দেখে নিবেন ছবিটি! কিন্তু প্রথম সপ্তাহ প্রদর্শনীর পরই নেমে যাবে এটা কল্পনাও করতে পারেননি তারা। আর এ কারণেই যখন শুনলেন, প্রথম সপ্তাহের পর প্রেক্ষাগৃহে থাকছে না ‘লাইভ ফ্রম ঢাকা’ তখন শেষ শো দেখতে সবাই ছুটে এলেন সিনেপ্লেক্সে!

ফলে দর্শক খরায় ভুগতে থাকা ‘লাইভ ফ্রম ঢাকা’ প্রাণ ফিরে পায় সপ্তাহের শেষ শোতে এসে।এমন উৎসবমুখর বিদায় খুব কম ছবির ভাগ্যেই জুটে! এটাই আপাতত ‘লাইভ ফ্রম ঢাকা’র সঙ্গে যুক্ত নির্মাতা, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য তৃপ্তির! এমনটাই মনে করছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।

Reneta

তবে ‘লাইভ ফ্রম ঢাকা’ প্রেক্ষাগৃহ থেকে নেমে গেলেও ছবিটি নিয়ে থেমে থাকার পাত্র নন ছবির প্রযোজক শামসুর রহমান আলভি। শিগগির বিকল্প ব্যবস্থায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবিটি দেখানোর পরিকল্পনা করছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

২০১৬ সাল থেকে বিশ্বের নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। সর্বশেষ ছবিটি দেখানো হয় বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানভির আহমেদ চৌধুরীতাসনোভা তামান্নামোশাররফ হোসেনমোস্তফা মনোয়াররনি সাজ্জাদলিড বিনোদনশিমুল জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের সঙ্গে অভিমান করে মিথ্যা গল্প সাজান বিন্দু

পরবর্তী

আল-আমিন ঝড়ে লণ্ডভণ্ড বিকেএসপি

পরবর্তী

আল-আমিন ঝড়ে লণ্ডভণ্ড বিকেএসপি

১২ ঘণ্টার মধ্যে দুই দেশে খেলে ১০ উইকেট মালিঙ্গার!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT