চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স থেকে নামছে ‘লাইভ ফ্রম ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রচারণার অভাবে তরুণ নির্মাতা আবদুল্লাহ সাদের আলোচিত চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’র খবর প্রচুর মানুষের কানে পৌঁছেনি। সাধারণ দর্শক জানেই না এই ছবির খবর। তাই রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স থেকে ছবিটি নামছে বৃহস্পতিবার (৪ এপ্রিল)। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন।

বুধবার সন্ধ্যায় মেজবাহ বলেন, ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তির প্রথম ও দ্বিতীয় দিন মোটামুটি ভালো চললেও ক্রমাগত দর্শক হারাতে থাকে। গত তিন দিনের হল রিপোর্ট খুবই বাজে অবস্থা। আর এ কারণেই দ্বিতীয় সপ্তাহে ছবিটি স্টার সিনেপ্লেক্সে না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ধরণের ছবিগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। কিন্তু একেবারেই দর্শক না থাকলে বাধ্য হয়েই আমাদের বিকল্প ভাবতে হয়। বলছিলেন সিনেপ্লেক্সের মিডিয়া এবং বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার।

সে হিসেবে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার শো ই হতে যাচ্ছে সিনেপ্লেক্সে ‘লাইভ ফ্রম ঢাকা’র শেষ শো। এরআগে এদিন সকাল ১১টায় আছে একটি শো। সিনেপ্লেক্স থেকে নেমে যাওয়ার এমন খবরে বিচলিত নন ছবির প্রযোজক শামসুর রহমান আলভি।

আলভি জানালেন, এ বিষয়ে আমাদের কিচ্ছু বলার নাই। আমরাই ছবির খবর সাধারণ দর্শকের কানে পৌঁছে দিতে পারিনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও ছবিটির খবর নিয়ে যেতে পারিনি। তাই দর্শকদের দোষ দিচ্ছি না, হল মালিকদেরও দোষ খুঁজছি না। দর্শক ছবিটি না দেখতে আসলে হল মালিক কেন ‘লাইভ ফ্রম ঢাকা’ দ্বিতীয় সপ্তাহে তাদের হলে রাখবে?

তবে শিগগির বিকল্প ব্যবস্থায় সারা দেশে ‘লাইভ ফ্রম ঢাকা’র প্রদর্শনীর পরিকল্পনা করছেন বলে জানালেন আলভি। বললেন, হতাশ হওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত এ ধরনের ছবি বিকল্প ব্যবস্থাতেই প্রদর্শনী করতে হবে, আমরা বহু আগে থেকেই এমনটা ভেবে আসছি।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

২০১৬ সাল থেকে বিশ্বের নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। সর্বশেষ ছবিটি দেখানো হয় বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে।

ট্যাগ: তানভির আহমেদ চৌধুরীতাসনোভা তামান্নামোশাররফ হোসেনরনি সাজ্জাদলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনশিমুল জয়শিল্পকলাসিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছি: প্রাচী

পরবর্তী

মেসির জার্সি চেয়ে মৃত্যুর হুমকিতে এস্পানিয়ল ফুটবলার

পরবর্তী

মেসির জার্সি চেয়ে মৃত্যুর হুমকিতে এস্পানিয়ল ফুটবলার

পল্টনের ট্রপিকানা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT