গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। সর্বশেষ খবর অনুযায়ী তিনি বাংলাদেশ মেডিকেল হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ খোকনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নেয়া হয়।
সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এছাড়াও দীর্ঘদিন ধরে দূরারোগ্য মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত ছিলেন।
২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হয়। তবে সেখান থেকে তাকে হতাশ হয়ে ফিরতে হয়। কারণ এ রোগের কোনো চিকিৎসা সেখানে নেই বলে জানান তার চিকিৎসকরা।
শহীদুল ইসলাম খোকনের নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্ঠি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’ ইত্যাদি।







