লর্ডস টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৮৯ রানে অলআউট করার পর দিন শেষে ২ উইকেটে ৩০৩ রান করেছে সফরকারীরা। ৮ উইকেট হাতে রেখে কিউইরা মাত্র ৮৬ রানে পিছিয়ে।
ওপেনিং জুটিতে ১৪৮ রান করে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। ৫৯ রান করে মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লাথাম। আর ৭০ রান করে গ্যারি ব্লান্সের হাতে ক্যাচ দিয়ে ব্রডের শিকার হন গাপটিল।
এরপর আরও একটি বড় জুটি গড়েন কেন উইলিয়ামসন ও রস টেলর। দিন শেষে ১৫৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। সেঞ্চুরি থেকে আট রান দুরে দাঁড়িয়ে উইলিয়ামসন। আর ৪৭ রানে অপরাজিত টেলর।
এর আগে প্রথম ব্যাট করে জো রুটের ৯৮, বেন স্টোকসের ৯২, জোস বাটলারের ৬৭ ও মঈন আলীর ৫৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৮৯ করে ইংল্যান্ড।







