চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে আমিরকে নিয়ে ‘উদ্বিগ্ন’ পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ১০ দিন পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে দল। কিন্তু বিখ্যাত লর্ডসে নামার আগে দলের মূল পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে উদ্বেগে পাকিস্তান। তবে এবার অন্য কোনো কারণ নয়, আমিরের ইনজুরি নিয়ে শঙ্কায় তার দল।

আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের তৃতীয় দিন মাঠ থেকে উঠে যেতে হয় আমিরকে। পরে আর মাঠেই নামতে পারেননি তিনি। দলের বোলিং কোচ আজহার মাহমুদ বলেছেন, আমিরের মাঠ থেকে উঠে যাওয়া ঘটনায় উদ্বিগ্ন পাকিস্তান।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন আমির। তুলে ১০ ওভার বল করে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। আইরিশদের দ্বিতীয় ইনিংসের সময়ও ভালো শুরু করেছিলেন। কিন্তু তার বোলিংয়ের শুরুতেই দুটি ক্যাচ ফেলেন ফিল্ডাররা। পরে তৃতীয় দিনে স্বাগতিকদের আর কোনো উইকেটই নিতে পারেনি সফরকারী বোলাররা।

ইংলিশদের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ২৪ মে। এই সেই লর্ডস যেখানে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ারই শেষ হতে বসেছিল আমিরের। ২০১০ সালে কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর আবার ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি পেসার।

দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। দীর্ঘ বিরতির পরও নিজের জাত ধরে রেখে নিয়মিত হয়েছেন তিন ধরনের ক্রিকেটেই।

পাকিস্তানের পেস ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন আমিরই। প্রতিটি ফরম্যাটে খেলার কারণে তার উপর চাপও পড়ছে। মাহমুদ বলেন, ‘দুর্ভাগ্যজনিত কারণে পাঁচ বছর বাইরে থাকার পর আবার ক্রিকেটে ফিরেছেন আমির। ফেরার পর থেকে তিন ফরম্যাটেই খেলছেন তিনি। তার উপর বেশ চাপ পড়ছে, আমরা এটা কমানোর জন্য কাজ করছি। আশা করছি দ্রুতই একটা ব্যবস্থা করতে পারব।’

Reneta

আমিরকে ওয়ানডের চেয়ে টেস্টেই বেশি চান পাকিস্তানের বোলিং কোচ, ‘আমরা চাই সে টেস্ট ক্রিকেট খেলুক। কারণ তিনি আমাদের নাম্বার ওয়ান বোলার। কিন্তু তাকে নিয়ে আমাদের উদ্বেগ এটা যে, ভবিষ্যতে আমরা তার উপর থেকে চাপটা কমাতে পারব কিনা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ আমিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT