চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে অবসর ভাঙলেন পাকিস্তানের আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার বিশ্বকাপে খেলতে মাঠে অবসর ভাঙলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ আমির। সেসময় কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি পক্ষপাত আচরণের অভিযোগ তুলে ক্যারিয়ার গুটিয়ে নিয়েছিলেন বাঁহাতি পেসার। অবসর ঘোষণার সময় জানিয়েছিলেন, কোচিং প্যানেল ও ম্যানেজমেন্ট সরে গেলে আবারও ফিরতে পারেন। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে আবারও ফেরার সিদ্ধান্তই নিয়েছেন ৩১ বর্ষী তারকা।

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে খেলার স্বপ্নে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আমির।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান দলে ফেরা নিয়ে আমির লিখেছেন, ‘এখনো জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে, যেখানে মাঝে মাঝে আমাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়।’

Banglabid

‘পিসিবির সঙ্গে এ প্রসঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। তারা অনুভব করেছে, আমাকে তাদের দরকার এবং এখনও আমি পাকিস্তানের হয়ে খেলতে পারবো। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা করছি যে, আমাকে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বিবেচনা করা যেতে পারে। দেশের জন্য এটি করতে চাই। সবুজ জার্সি পরে খেলা এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এবং থাকবে।’

১৭ বছর বয়সে পাকিস্তান জার্সিতে অভিষেক হয়েছিল আমিরের। পেস ও দুর্দান্ত সুইংয়ের কারণে বাঁহাতি পেসারকে তুলনা করা হতো পাকিস্তানের কিংবদন্তি সাবেক ওয়াসিম আকরামের সঙ্গে। ২০০৯ সালে টি-টুয়েন্টিতে অভিষেক হওয়ার পর খেলেন ৫০ ম্যাচ। ২০১৭ সালে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। এর ৩ বছর পর ২৮ বছর বয়সে বোর্ডের উপর অভিমানে অবসর নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানপিসিবিমোহাম্মদ আমিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT