চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরকে ফিরে আসার আহ্বান শোয়েবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট থেকে অবসর নিয়ে এখন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ব্যস্ত পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এসেক্সের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার পারফরম্যান্সে চারিদিকে ধন্য ধন্য রব! উত্তরসূরির খেলা দেখে খুশি হলেও মনে মনে বেশ কষ্ট পাচ্ছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এ পেসারের তাই আহ্বান, টেস্টে ফেরার সিদ্ধান্তটা যেন আরেকবার পুনর্বিবেচনা করে দেখেন আমির!

কেন্টের বিপক্ষে ৬৪ রানে ৬ উইকেট নিয়ে এসেক্সকে ম্যাচ জিতিয়েছেন আমির। নিয়ন্ত্রিত বোলিং, গতি আর ধারাল সুইং বোলিংয়ে ২৭ বছরের আমির যেন ক্যারিয়ারের শুরুর সেই আমির।

এই বোলিংয়ের পর আবারও পুরনো প্রশ্ন নতুন করে উঠছে, মাত্র ২৭ বছর বয়সে কেন টেস্ট ছাড়লেন আমির? কেউ কেউ তার এই ভালো বোলিংয়ের পেছনে ইংলিশ কন্ডিশনের অবদান দেখলেও শোয়েবের দাবী প্রতিভা দিয়ে যেকোনো পরিবেশ জয় করার মানসিকতা আমিরের রক্তেই।

‘পাকিস্তানের চেয়ে ইংল্যান্ডের ব্যবস্থাপনা কি খুব বেশি এগিয়ে? সেখানকার উইকেট কী খুব বেশি ভালো? নাকি সেখানে উইকেট পাচ্ছে বলে আমির আগের চেয়ে আরও ভালো বোলার হয়ে গেছে? সবগুলোই সত্যি। এবং, বড় সত্য হচ্ছে আমিরকে এখন কোনো চাপে থাকতে হচ্ছে না।’ নিজের ইউটিউব চ্যানেলে এমনই বলেছেন শোয়েব।

‘আমি এখনো মনে করি যে পাকিস্তানের হয়ে একই পারফরম্যান্স দেয়ার সামর্থ্য যথেষ্টই আছে আমিরের। ’

তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট থেকে বিমুখ হওয়ার কারণ খুঁজে বের করে তা ঠেকানোর জন্য অনুরোধ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘পদ্ধতিতে অবশ্যই খুঁত আছে যার কারণে বোর্ড তরুণদের পেছনে বড় বিনিয়োগ করার পরও ৫-৬ বছর পর এই ক্রিকেটাররা অবসরে চলে যাচ্ছে।’

Reneta

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেয়ায় আমিরের সমালোচনা করেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ জনগণ। তাদের সমালোচনা যথার্থ বলে মনে করেন শোয়েব। একইসঙ্গে আমিরকে আবারও সাদা পোশাকে ফেরার আহ্বান তার, ‘জনগণের ভাবনা-চিন্তা যথার্থ। আমিরের উচিত অবসরের সিদ্ধান্তটা আবারও বিবেচনা করা এবং পাকিস্তানের হয়ে টেস্ট খেলা।’

‘দেশের হয়ে খেললে মানুষ তাকে মনে রাখে। কাউন্টিতে কী পারফরম্যান্স করল সেটা কেউ মনে রাখে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আমিরলিড স্পোর্টসশোয়েব আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT