চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে সাবিনা হত্যায় সন্দেহভাজন ব্যক্তি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ২৮ বছর বয়সী স্কুলশিক্ষিকা সাবিনা নেসার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড।

রোববার স্থানীয় সময় ৩টার দিকে ইস্ট সাসেক্সে থেকে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে বিবিসি।

আটক ব্যক্তিকে হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে এই ঘটনায় সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Banglabid

সর্বশেষ ব্যক্তিকে আটকের পর সাবিনা নেসা হত্যা তদন্তের ‘এক ধাপ অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এই অগ্রগতি সম্পর্কে সাবিনা নেসার পরিবারকেও অবগত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। যেখানে দেখা যায় যে, ওই ব্যক্তি শুক্রবার ঘটনার সময় কিডব্রুকের পেগলার স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ঠিক ওই সময়েই সাবিনা খুন হয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

গত ১৭ সেপ্টেম্বর ঘটনার দিন সাবিনা নেসা তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাত করতে নিজ বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। ওই পথেই তিনি আক্রমণের শিকার হন বলে ধারণা করা হচ্ছে। পরদিন শুক্রবার ক্যাটর পার্কে তার মরদেহ পাওয়া যায়।

Reneta

সাবিনা নেসার অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে তার পরিবারে। পরিবারের সদস্যরা বলছেন, একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল, দুর্দান্ত ও যত্নশীল তরুণীকে তারা হারিয়েছেন, যার শোক সহজে শেষ হবার নয়।

সাবিনা নেসার প্রতি শ্রদ্ধা জানাতে পেগলার স্কয়ারে শোক বই খোলা হয়েছে। শুক্রবার বিভিন্ন শ্রেণির ৫০০ মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

ঘটনার প্রতিবাদে সভাও করেছে প্রবাসী বাঙালিরা। সেখানে তারা এই নির্মম ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

শনিবারও ওয়ান স্পেস কমিউনিটি সেন্টারে শোকবই খোলা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডনসাবিনা নেসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগার যুবারা

পরবর্তী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ২৪২, মৃত্যু ২

পরবর্তী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ২৪২, মৃত্যু ২

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যশোরে বৃক্ষরোপন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT