ক্যারিয়ারের এতোবছর পর প্রথমবারের মতো লন্ডনে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন
ঢালিউডের কিং খান শাকিব খান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’
ছবির গানের দৃশ্যধারণের জন্য টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তীর সঙ্গে লন্ডনে শুটিং করছেন শাকিব।
এরআগে দেব ও জিতের রোমান্সে মাতলেও এবারই প্রথম বাংলাদেশের নায়ক শাকিবের সঙ্গে অভিনয় করছেন বরিশালের মেয়ে শ্রাবন্তী। ছবির মহরত অনুষ্ঠানে এসে শ্রাবন্তী বলেছিলেন, ঢাকায় প্রথমবার কাজ করে তিনি ভীষণ আনন্দিত। দুই বাংলার জন্য সেরা কিছু করতে চান তিনি।
অবশ্য লন্ডনে যাওয়ার আগে ছবির বেশিরভাগ শুটিং কলকাতার ফিল্ম সিটিতে শেষ করেছেন শাকিব। 
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেবের নির্মিত ছবিতে সেনসেশন নায়িকা শ্রাবন্তী ও শাকিবের সঙ্গে আরো অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রত, শিবা সানু, কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।
লন্ডনের রাস্তায় শাকিব-শ্রাবন্তীর রোমান্স







