বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও। বিষয়টি দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কি না- এমন প্রশ্ন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে ধন্যবাদ বলেই তাড়াহুড়া করে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।







