চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ভিন্ন রূপটাও দেখল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উদযাপন করছে, ভারতীয় ক্রিকেটাররা হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে যারা প্রতি মুহূর্তে রীতিমত খাবি খেয়েছে, ওয়ানডে সিরিজের শুরুতে সেই শ্রীলঙ্কার ভিন্ন রূপটাও দেখল ভারত। খোলস পাল্টে বিধ্বংসী হয়ে ওঠা লঙ্কানদের কাছে ৭ উইকেটে উড়ে গেছে ভারতীয়রা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

ধর্মশালার সবুজ পিচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোহলিবিহীন ভারত। ধ্বংসাবশেষে দাঁড়িয়ে একাই লড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার ৬৫ রানের বীরোচিত ইনিংস লজ্জার হাত থেকে বাঁচিয়েছে দলকে। অলআউট হওয়ার আগে ১১২ রান করে স্বাগতিকরা। ২০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় লঙ্কানরা।

মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে বিপদে পড়েছিল শ্রীলঙ্কাও। দলীয় ৭ আর ব্যক্তিগত ১ রানেই বুমরাহ’র শিকার হন ধানুস্কা গুনাথিলাকা। দলীয় ১৯ রানে হিসাবের খাতা খোলার আগে ভুবনেশ্বরের বলে বোল্ড হন লাহিরু থিরিমান্নে।

Banglabid

তবে ৪৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অ্যাঞ্জোলো ম্যাথুজ ও উপুল থারাঙ্গা। বেশ আগ্রাসী মেজাজে ব্যাট চালান থারাঙ্গা। ৪৬ বল মোকাবেলা করে ১০ চারে ৪৯ রান করেন তিনি। এক রানের আপেক্ষ নিয়ে হার্দিক পান্ডিয়ার বলে ধাওয়ানের হাতে ধরা পড়েন। বাকি কাজটুকু নিরাপদেই সেরেছেন ম্যাথুজ (২৫) ও ডিকেভেল্লা (২৬)।

এর আগে সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ালেও ৩৪ বছরের পুরনো লজ্জায় ডুবতে হয়েছে ভারতকে। দলটি ওয়ানডেতে ২০ রানের কমে ৫ উইকেট হারিয়েছিল সেই ১৯৮৩ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে পাঁচজন ব্যাটসম্যান সেদিন আউট হয়েছিলেন। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানেই ৫ উইকেট খোয়াল ভারত। একটা সময় ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোরের লজ্জাতেই পড়তে যাচ্ছিল তারা।

নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমালের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপঅর্ডার। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং। ধোনি লড়াই চালিয়ে ৬৫ রান করেন ৮৭ বল খেলে। আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দু’অঙ্কের রান করেছেন আর কেবল হার্দিক পান্ডিয়া (১০) ও কুলদীপ যাদব (১৯)।

Reneta

সুরঙ্গা লাকমাল ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দিনের সেরা।

ধর্মশালায় দিনের দ্বিতীয় ওভারেই শেখর ধাওয়ানকে (০) এলবিডব্লিউয়ে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম ওভারের প্রথম বলে সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (২) ফেরান লাকমাল।

নবম ওভারে লাকমালেরই শিকার দীনেশ কার্তিক (০)। ১৩তম ওভারে মানিষ পাণ্ডেকে (২) আউট করেন এই লঙ্কান পেসার। পরের ওভারে শ্রেয়াস আয়ারকে (৯) বোল্ড করেন নুয়ান প্রদীপ। তিনিই হার্দিককে ফেরান।

পরে ভুবনেশ্বরকে ফেরান লাকমাল। কুলদীপকে আউট করেন আকিলা ধনঞ্জয়া। আর জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে চাপ ধরে রাখেন সুচিত পাথিরানা। থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন শেষ ব্যাটসম্যান ধোনি।

একদিনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এদিন টসে জিতে বোলিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। কোহলির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই সাউথ আফ্রিকায় দীর্ঘ সফরে যাবে ভারত। সেখানে সবুজ পিচে খেলতে হবে। তার আগে দেশের মাটিতেই বেহাল দশা বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের! শ্রীলঙ্কা তুলনায় প্রোটিয়াদের পেস ব্যাটারি তো আরও ভয়ঙ্কর। কোহলিদের তাই কঠিন সময়ই অপেক্ষা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিককে সরিয়ে টেস্টেও অধিনায়ক সাকিব

পরবর্তী

আওয়ামী লীগের রাজনীতি মোকাবেলায় ভ্রান্তি

পরবর্তী

আওয়ামী লীগের রাজনীতি মোকাবেলায় ভ্রান্তি

নারীরা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার দিবসে ঘরে-বাইরে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT