ভিডিও নিউজ

জরুরি পরিস্থিতি ছাড়া সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন: সংবিধান সংশোধন কমিটি

জরুরি পরিস্থিতি ছাড়া সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন: সংবিধান সংশোধন কমিটি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল আসলে নোট অফ ডিসেন্টের বিষয়ে বিবেচনা করা হবে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। নতুন কোন প্রস্তাব না পেলেও কিছু আইডিয়া পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…