চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৩ সেঞ্চুরি হয়ে গেল কোহলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। স্বদেশি কিংবদন্তির ১০০ সেঞ্চুরি থেকে এখনও অনেকদূরে বিরাট কোহলি। শচীনকে যে তিনি ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, সেই আলোচনাও জোরাল। উঁচু সেই পথে ছুটে ৭৩তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন কোহলি। সবশেষটি এলো শ্রীলঙ্কার বিপক্ষে।

গৌহাটিতে তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে ভারত। ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা আরেকধাপ বাড়িয়ে নিয়েছেন কোহলি। ৮৭ বলে ১২ চার ও এক ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলে রাজিথার বলে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন।

একদিনের ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরি হল কোহলির। মাস্টার ব্লাস্টার শচীনের রেকর্ড ৪৯টি শতক টপকানোর খুব কাছে তিনি। টেস্টে ২৭টি ও টি-টুয়েন্টিতে একবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।

Banglabid

তালিকার তিনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৭১ সেঞ্চুরি তার নামের পাশে। ৬৩ সেঞ্চুরি করে চারে লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

ওয়ানডেতে দেশের মাটিতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি আছে শচীনের। কোহলি সেই রেকর্ড স্পর্শ করলেন। চলতি সিরিজে তার সামনে কিংবদন্তির আরও রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।

একদিনের ক্রিকেটে দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯টি করে শতকের নজিরও গড়ে ফেললেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নয় শতক আছে তার। শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯বার সেঞ্চুরি করেছিলেন।

Reneta

শ্রীলঙ্কার বিপক্ষে শচীনের ৮টি শতক আছে। কোহলি তাকে ছাড়িয়ে সংখ্যাটি নয়ে নিয়ে গেলেন।

টসে হেরে আগে ব্যাট করা ভারত এদিন গড়েছে রানের পাহাড়। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান তুলেছে। দুই ওপেনার রোহিত শর্মা ৮৩ ও শুভমন গিল ৭০ রান করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগৌহাটিভারত-শ্রীলঙ্কা ওয়ানডেভারত-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT