বিনোদন

‘লক আপ’-এ হৃতিককে খোঁচা দিলেন কঙ্গনা!

অভিনেত্রী কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন, লক আপ-এ খোঁচা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন, লক আপ-এ খোঁচা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজেকে আলোচনায় রাখতে ভালোবাসেন কঙ্গনা। আর এজন্যই হয়তো একের পর এক তারকাকে নিয়ে মন্তব্য করেন তিনি। রবিবার রাতে কঙ্গনা তার রিয়্যালিটি শো ‘লক আপ’-এ মন্তব্য করেছেন হৃতিককে নিয়ে।

হৃতিকের প্রতি কঙ্গনার অভিযোগের কথা সবার জানা। কঙ্গনার দাবি, তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। আর সেটাকে সম্পূর্ণ ভুয়া দাবি করে কঙ্গনার বিরুদ্ধে ‘সাইবার হ্যারেজমেন্ট’-এর মামলা করেছেন হৃতিক।

শো-তে কঙ্গনা দাবি করেছেন, ‘লক আপ’-এর উপস্থাপক হওয়ার পর থেকে যারা তাকে এতদিন এড়িয়ে চলছিলেন, তারাও খাতির করার চেষ্টা করছেন অভিনেত্রীর সঙ্গে। এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘মানুষ নিজেদের পাঁচ আঙুল লাগিয়ে হাত জোর করছে… আর ছয় আঙুলের লোকেদের গলা শুকিয়ে যাচ্ছে।’

হৃতিক রোশনের এক হাতের ছয় আঙুলের কথা সবার জানা। আর তাই এই মন্তব্য কঙ্গনা কাকে উদ্দেশ্য করে ছুড়েছেন সেটাও কারো বুঝতে বাকি নেই।

রবিবার একতা কাপুরের প্রযোজনায় ‘লক আপ’ শো দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক করলেন কঙ্গনা। প্রতিযোগী হিসেবে থাকছেন মুন্নর ফারুকি, সুনীল পাল, চক্রপানি, সায়শা শিন্ডে, পুনম পাণ্ডে, ববিতা ফোগাত, সারা খান, সিদ্ধার্থ শর্মা, শিবম শর্মা, অঞ্জলি আরোরা, নিশা রাওয়াল, তাহসিন পুনাওয়ালা,
পায়েল রোহাতগি ও করণবীর মেহেরা।

বিষয়:কঙ্গনা লক আপ হৃতিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…