ক্রিকেট

লক্ষ্য ধরাছোঁয়ায় রাখার চেষ্টায় টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন, সাকিব আল হাসান শিখরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, সাকিব আল হাসান শিখরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বল করার পর ফলো-থ্রুতে ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ছাড়তে হয় মাঠ। ডানহাতি অফস্পিনার নিজের পঞ্চম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে চোট পান। খানিক শঙ্কা! ওভারটি সম্পন্ন করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

কিছুপরেই অবশ্য শঙ্কা কেটে গেছে। মাঠে ফিরেছেন মিরাজ। ফিরেছে স্বস্তি। মিরাজের আঘাতের আগের ওভারে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের কনুইয়ে আঘাত পান তাসকিন আহমেদ। রক্ত ঝরতে দেখা যায়।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ফিরে ফের বল হাতে নিয়েছেন মিরাজ। তার বাকি আছে ৪ ওভার। তাসকিনের বাকি রয়ে গেছে ২ ওভার। দুজনই করেছেন দারুণ বোলিং। নিয়েছেন একটি করে উইকেট।

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান। ডিওন মেয়াসর্কে ফিরিয়ে দ্বিতীয় শিকারের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে তিনি করে যান ৩৪ রান।

বিষয়:টেলর তামিম ইকবাল তাসকিন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…