চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীর চোখে জল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার বিকাল। ঘড়িতে তখন বিকাল প্রায় পৌনে পাঁচটা। চ্যানেল আইয়ের তিন নম্বর স্টুডিওটি অন্ধকার। অথচ ঘর ভরতি তারা! সবাই তাকিয়ে আছেন প্রজেকশন লাগানো স্ক্রিনের দিকে। সবাইকে বেশ মনযোগীই মনে হলো। হঠাৎ পর্দায় ভেসে উঠলো ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামটি! হুবুহু বাংলা সিনেমার চিরায়ত স্টাইলে!

বলছিলাম কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম জীবনী নির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর কথা। ৯০ মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এ উপলক্ষ্যেই বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকাল চারটায় চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় সংবাদ সমাবেশ। যেখানে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকের পুরো পরিবার।

‘রাজাধিরাজ রাজ্জাক’-এর ব্যাপ্তি নব্বই মিনিট হলেও অতিথিদের জন্য দেখানো হয় ২৭ মিনিট(সংক্ষিপ্ত ভার্সন)। প্রামাণ্যচিত্রটি পর্দায় শুরু হওয়ার আগেই স্টুডিও জুড়ে নামে নিরবতা। নায়করাজের স্ত্রীকেও এসময় দেখা যায় চুপটি করে তাকিয়ে আছেন স্ক্রিনের দিকে। স্বামীর জীবনী নির্ভর এমন আয়োজনের সম্মুখে তিনি এবারই প্রথম।

Banglabid

টানা ২৭ মিনিটে উঠে আসে নায়করাজ সম্পর্কে অনেক অজানা কথা। প্রামাণ্যচিত্রে তার সম্পর্কে কথা বলতে দেখা যায় সমকালীন সময়ের চিত্রনির্মাতা, অভিনেতা, সংগীত পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলীরাও। প্রামাণ্যচিত্রটিতে শাইখ সিরাজ তুলে ধরেন রাজ্জাকের কলকাতার স্মৃতিবিজড়িত বাড়িটির কথাও। উঠে আসে রাজ্জাককে নিয়ে সেখানকার মানুষের বয়ানও।

আর এসমস্তই নিরবে বসে থেকে দেখছিলেন নায়করাজের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী। প্রামাণ্যচিত্রে স্বামীর অকপট বয়ানে কখনো তার ঠোঁটে এক চিলতে হাসির আভা, আবার কখনো স্বামীর স্ট্রাগল আর জীবনযুদ্ধের গল্প দেখে যেনো তিনি ফিরে যান দূর অতীতে! নায়করাজ হয়ে উঠতে প্রামাণ্যচিত্রে দুজন মানুষের নাম নেন রাজ্জাক। একজন চিত্র পরিচালক জহির রায়হান ও অন্যজন স্ত্রী লক্ষ্মী!

‘রাজাধিরাজ রাজ্জাক’ দেখে অভিভূত নায়করাজ রাজ্জাকের স্ত্রী। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। মাইক্রোফোন হাতে কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলেন, শাইখ সিরাজ সাহেবকে ধন্যবাদ জানাই। রাজ্জাক সাহেবকে নিয়ে তিনি যে অনুষ্ঠানটি নির্মাণ করলেন এরজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী ২১ আগস্ট রাজ্জাক সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তার আত্মা যেন শান্তিতে থাকে।

Reneta

‘রাজাধিরাজ রাজ্জাক’-এর সংবাদ সমাবেশ অনুষ্ঠানে রাজ্জাক পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ,নির্মাতা আমজাদ হোসেন, সুরকার গীতিকার ও চিত্রপরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা ফারুক, অভিনেত্রী সুজাতা আজিম, সৈয়দ আব্দুল হাদী,আলাউদ্দিন আলী, খুরশীদ আলম, চিত্রসমালোচক শফিউজ্জামান খান লোদী, চিত্রসাংবাদিক আব্দুর রহমান, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, শহীদুল আলম সাচ্চু, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী। ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর সংবাদ সমাবেশ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আদিত্য শাহীন।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনায়করাজরাজ্জাকলক্ষ্মীলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT